হাদির কিছু হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষদিন হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচীব আবদুল্লাহ আল জাবের।
রোববার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। আপনারা এই ৪৮ ঘণ্টার মধ্যে ওসমান হাদিকে গুলি যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ থেকে বলতে চাই— আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, সে নিঃশ্বাস বন্ধ করে-সেইদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে।
![]()
