কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ পাশে দাঁড়িয়ে দোয়া–মোনাজাত করছেন। কেউ কেউ আবার ভিড় ঠেলে সামনে এগোনোর চেষ্টা করছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে এমনই ছিল জিয়া উদ্যানে তাঁর সমাধিস্থলের চিত্র।
আজ শনিবার সকাল থেকেই সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় দেখা যায়। তবে বেলা তিনটার পর তা বাড়তে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

![]()
