ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘পলাতক’আওয়ামী লীগ নেতা সৈয়দ এ. কে. একরামুজ্জামানের দাখিল করা মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]()
