চোখ চুলকানো, নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি—এ রকম সমস্যা হলে অনেকেই ভাবেন, বাইরে বেরোলেই বুঝি অ্যালার্জি বাড়ছে। কিন্তু জানেন কি, অনেক সময় অ্যালার্জির উৎস লুকিয়ে থাকে আপনার নিজের শোবার ঘরেই! ঘুমের জায়গা বলেই আমরা ধরে নিই, শোবার ঘরটা নিশ্চিন্ত ও নিরাপদ। কিন্তু বাস্তবে বিছানা, বালিশ, তোশক বা ম্যাট্রেসেই থাকতে পারে অ্যালার্জির আসল কারণ। তাই ভালো ঘুম চাইলে শোবার ঘরটা অ্যালার্জিমুক্ত রাখা খুব জরুরি।
বালিশ–চাদরেই কি অ্যালার্জি হচ্ছে
অনেকেরই প্রশ্ন, বালিশ, লেপ, কম্বল বা তোশকের কারণে কি অ্যালার্জি হতে পারে? সাধারণত বালিশ বা চাদরের উপাদানে সরাসরি অ্যালার্জি খুব একটা হয় না। তবে কিছু ক্ষেত্রে পালক, সিনথেটিক ফাইবার বা কাপড়ে ব্যবহৃত রং থেকেও সমস্যা হতে পারে।
বুঝবেন কীভাবে
লক্ষণ কখন শুরু হচ্ছে, সেটাই সবচেয়ে বড় ইঙ্গিত। যদি দেখেন—
- বিছানায় শুতে গেলেই হাঁচি, নাক বন্ধ বা শ্বাসকষ্ট বাড়ছে।
- আর দিনের বেলা উঠলে ধীরে ধীরে কমে যাচ্ছে।
তাহলে সন্দেহটা আপনার বিছানার দিকেই যেতে পারে।
![]()
