সিলেটের তিনটি আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তাঁদের দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত কাগজপত্র যাচাই–বাছাই শেষে আগামীকাল রোববার এ–সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আজ শনিবার মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম তিন প্রার্থীর বিষয়ে এ স্থগিতাদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত কারণে মনোনয়নপত্র স্থগিত রাখা তিন প্রার্থী হলেন সিলেট–৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, সিলেট–১ (মহানগর ও সদর) আসনে এনসিপির প্রার্থী ও দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক ও সিলেট–৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান।
![]()
