আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত আমার দেশের

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আমার দেশ। বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার দেশ এ সিদ্ধান্ত নেয়।

কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই নির্দেশের পরই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর আমার দেশ সম্পাদকীয় বোর্ড আইপিএলের সমস্ত সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *