এমন একজন নারী তিনি, আপাতদৃষ্টিতে যাঁর কোনো কিছুর অভাব নেই। ভালো পরিবেশে বেড়ে ওঠা, নামীদামি প্রতিষ্ঠানে শিক্ষা বা বন্ধু-বান্ধবের বিশাল জগৎ—কোনো কিছুরই তাঁর অভাব ছিল না।
বলা হচ্ছে জাসভিন সাঙ্গার কথা। তিনি নিজের জীবনের একটি বড় অধ্যায় কিছু ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকেও আড়ালে রেখেছিলেন।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, ব্রিটিশ-আমেরিকান দ্বৈত নাগরিক সাঙ্গা হলিউডের ধনী ও তারকাদের কাছে মাদক সরবরাহ করতেন। তাঁর একটি ‘গোপন ডেরা’ ছিল, যেখানে কোকেন, জ্যানেক্স, নকল অ্যাডারল পিল ও কেটামিন রাখা হতো।
কেটামিনের ৫০টি শিশি সরবরাহ করার পর সাঙ্গার ব্যবসা এবং আনন্দঘন মোহগ্রস্ত জীবন মুহূর্তে শেষ হয়ে যায়। কারণ, তাঁর কেটামিনের চালানটা শেষ পর্যন্ত পৌঁছেছিল জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অভিনেতা ম্যাথিউ পেরির হাতে। অতিরিক্ত কেটামিন সেবনে ২০২৩ সালের অক্টোবরে পেরির মৃত্যুর হয়।
![]()
