ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর ও জেলা।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জীবন বীমা মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও সিটি বাজার প্রদক্ষিণ করে নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। সেই জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি গণতন্ত্র-কামী শক্তির ওপর সরাসরি আঘাত।

এনসিপি রংপুর জেলা আহ্বায়ক আল মামুন বলেন, “ওসমান হাদীর ওপর হামলার মাধ্যমে একটি মহল আবারও দেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাবে।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *