রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি কী কী কাজ করবে এবং দলের পরিকল্পনাগুলো সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নেতাকর্মী ও উপস্থিত বক্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলের সবাই মূলত একই চিন্তা ও লক্ষ্যকে ভিন্ন ভিন্ন ভাষায় উপস্থাপন করছেন। এই ঐক্য বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ নির্ধারিত কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট হিসেবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
![]()
