ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে।
বোরবার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য জানান। সরকার এ ব্যাপারে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান তিনি।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে।
এর আগে প্রকাশিত খবরে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত সরকার হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেয়ার জন্য আজকে সকালেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তবে পরে হাদির পরিবারের ইচ্ছায় তাকে ব্যাংককে নেয়ার সিদ্ধান্ত হয়।
তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ভর্তি কার হতে পারে বলে জানা গেছে। ঢাকা থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে।
![]()
