ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে উত্তাল, তখন ঘটনাটিকে ঘিরে কঠোর ভাষায় অবস্থান নিলেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ফারুকী এই ঘটনাকে চলমান ‘খুনের জুলাই’-এর অংশ হিসেবে উল্লেখ লেখেন, জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের ‘খুনের জুলাই’ চলমান।
![]()
