ঝালকাঠিতে ফয়জুল হক ও মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ, বাতিল ৯

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।‎

‎শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

‎ঝালকাঠি-১ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *