আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এই আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে রাশেদ খাঁনসহ ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় চারজন প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম। জেলায় ৪টি সংসদীয় আসনে জমা পড়ে মোট ২৭টি মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাস, তিনি ঋনখেলাপীর হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। এ ছাড়া, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা জামান বেল্টু তাদের এক পার্সেন্ট ভোটার সমর্থন তালিকায় সঠিক তথ্য না থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়।
![]()
