অবশেষে সংক্ষিপ্ত পরিসরে তাবলিগ জামাতের খুরুজের জোড় অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় শুরু হয়েছে এই অনুষ্ঠান। তবে এটি বিশ্ব ইজতেমার মূল ময়দানের পরিবর্তে বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাত আকারে আয়োজন করা হচ্ছে।
এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।
![]()
