হতাশায় নতুন বছর শুরু রোনালদোর, হারল আল নাসর

সৌদি প্রো লিগে আল নাসরের নতুন বছরের শুরুটা হলো খুব বাজে। টানা ১০ জয়ের রেকর্ড করা আল নাসর এবার হেরেই বসল! তাদের হারের স্বাদ দিয়েছে আল আহলি। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নিষ্প্রভ থাকার ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর।

ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানের জোড়া গোল আর মেরিহ দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি। নাসরের হয়ে গোল দুটি করেন আব্দুল্লাহ আল-আমরি।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করেন টোনি। ২০তম মিনিটে নিজের অর্ধ থেকে আসা একটি লম্বা পাসে দৌড়ে গিয়ে আল নাসরের গোলরক্ষক নাওয়াফ আল আকিদিকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন এ ইংলিশ ফরোয়ার্ড।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *