বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

২০১১ সালে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল, চীনের বিদ্যুৎ–চালিত গাড়ি বিওয়াইডি কি টেসলার প্রতিদ্বন্দ্বী হতে পারে। তখন তিনি সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ১৪ বছরের মধ্যে সেই সম্ভাবনা বাস্তব হয়ে হয়ে উঠেছে।

২০২৫ সালে টেসলা ও বিওয়াইডি যে বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে—বিদ্যুৎ–চালিত গাড়ির বিক্রিতে বিওয়াইডি টেসলাকে ছাড়িয়ে গেছে।

বিওআইডি জানিয়েছে, ২০২৫ সালে তারা মোট ২২ লাখ ৬০ হাজার বিদ্যুৎ–চালিত গাড়ি বিক্রি করেছে। ২০২৪ সালের তুলনায় তাদের গাড়ি বিক্রি বেড়েছে ২৮ শতাংশ। কিন্তু ২০২৪ সালের মতো ২০২৫ সালেও টেসলার গাড়ি বিক্রি কমেছে। গত বছর তাদের গাড়ি বিক্রি কমেছে ৮ দশমিক ৬ শতাংশ। গত বছর তারা মাত্র ১৬ লাখ গাড়ি বিক্রি করেছে। ফলে গত বছর তাদের গাড়ি বিক্রি কমেছে ইতিহাসে সবচেয়ে বেশি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *