বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

khamenei-695cb3eeb8173

ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা (প্ল্যান বি) প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *