জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বিএনপি ও তারেক রহমান। তার এ জয় ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও কী অর্থ বহন করে— তা সংবাদমাধ্যম এনডিটিভিতে বিশ্লেষণ করেছেন চন্দ্রশেখর শ্রীনিভাসন।

তিনি লিখেছেন, তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন। ওই সময় তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। তিনি প্রথম জনসমাবেশেই যুক্তরাষ্ট্রের অধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির প্রতিধ্বনি করে বলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’।
এখন ভারত, পুরো দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্র অপেক্ষা করবে তারেক রহমানের পরিকল্পনাটি কি।
চন্দ্রশেখর বিশ্লেষণে বলেছেন, তারেক রহমানের এ জয়ের বিষয়টি শুক্রবার সকালেই লুফে নিয়েছে ভারত। চীন ও পাকিস্তানের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ নিয়ে চীন ও পাকিস্তানের ‘স্নায়ু যুদ্ধে’ এটি খুবই গুরুত্বপর্ণ বিষয় হতে পারে।
![]()
