২০২৫ সালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৬। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাদেরও থাকে নতুন পরিকল্পনা। ব্যক্তিগত জীবন হোক কিংবা পেশাগত লক্ষ্য-কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ করে তুলতে চান, সে কথা জানালেন অভিনেতা সিয়াম আহমেদ।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম লিখেছেন, ‘গেল বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে-মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।’
![]()
